1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রথমবারের মতো মোংলা বন্দর জেটিতে ৮.৫ মিটার গভীরতার জাহাজ - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

প্রথমবারের মতো মোংলা বন্দর জেটিতে ৮.৫ মিটার গভীরতার জাহাজ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪০৫ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলা সমুদ্রবন্দরের জেটিতে প্রথমবারের মতো ৮.৫ মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ ভিড়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর পতাকাবাহী “MV.MAERSK NUSANTARA” নামের জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। জাহাজটিতে ৪৮৯টি কনটেইনার আছে। এটাই বন্দর জেটিতে আসা প্রথম ৮.৫ মিটার গভীরতার জাহাজ বলে নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার মাষ্টার) ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ

ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, কনটেইনার নিয়ে প্রথমবারের মতো ৮.৫ মিটার ড্রাফটের জাহাজ বন্দর জেটিতে ভিড়েছে। পশুর চ্যানেল খননের ফলে এটা সম্ভব হয়েছে। আগামীকালকের মধ্যে জাহাজের মালামাল খালাস করার কথা রয়েছে। খালাস শেষে আবার পণ্য বোঝাই করে জাহাজটি গন্তব্যে ফিরে যাবে।

বন্দর সূত্রে জানা গেছে, পশুর চ্যানেলের নাব্যতা কম থাকায় সাত বা সাড়ে সাত মিটারের বেশি গভীরতার জাহাজ মোংলা বন্দর জেটিতে ভিড়তে পারত না। এ জন্য আট, সাড়ে আট কিংবা নয় মিটার গভীরতার পণ্যবাহী জাহাজ পশুর নদের মধ্যে নোঙর করা হতো। সেখান থেকে মালামাল খালাস করে বন্দরে আনা হতো। বন্দর ব্যবহারকারীদের দাবির পরিপ্রেক্ষিতে নদের খননকাজ করে বন্দর কর্তৃপক্ষে। নদ ড্রেজিংয়ের ফলে এখন মোংলা বন্দরে ৮.৫ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারছে।

বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল বলেন, পদ্মা সেতুর সুফলে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্য বেড়েছে। জেটি এলাকায় ড্রেজিংয়ের ফলে বন্দরের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে বন্দরে জাহাজের আগমন বাড়বে। এতে ব্যবসায়ীরা লাভবান হবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar