1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
করমজলে কুমিরের আক্রমণে মৌয়াল নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

করমজলে কুমিরের আক্রমণে মৌয়াল নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞার সময় বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে মধু আহরণ করে ফেরার পথে কুমিরের আক্রমণে মোশারফ হোসেন গাজী (৪৭) নামে একজন মৌয়াল নিহত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (৮ জুন) পূর্ব সুন্দরবনের করমজল খাল পাড়ি দেয়ার সময় সে কুমিরের হামলার শিকার হয়। দেড় ঘণ্টা পর তাকে উদ্ধার করতে সক্ষম হয় বন বিভাগ ও স্থানীয়রা। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। নিহত মৌয়াল মোশারফ হোসেন খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই ফরেষ্ট অফিসের কর্মকর্তা আনিসুর রহমান এই বিষয়টি নিশ্চিত করে জানান, বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে শনিবার বনে প্রবেশ করে খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী বন সংলগ্ন এলাকার বাসিন্দা মোশারফ গাজীসহ চারজন। এরপর মধু আহরণ শেষে সাঁতার কেটে করমজল খাল পাড়ি দেয়ার সময় কুমিরের হামলার শিকার হন তিনি। ওই সময় সঙ্গে থাকা বাকি মৌয়ালরা তাকে উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় বন রক্ষীরা। তারা ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় কুমিরের মুখ থেকে মৌয়াল মোশারফ গাজীকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে ততক্ষণে মোশারফ গাজীর মৃত্যু হয়ে যায়। কুমিরের হামলায় নিহত মৌয়ালের হাত-পা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

বনের ঢাংমারী এলাকার বাসিন্ধা আবুল হোসেন জানান, মূলত বন বিভাগের চোখ ফাঁকি দিতে গিয়ে তারা নৌকা ছাড়া খাল সাঁতরে বনে প্রবেশ করেন। মধু আহরণ শেষে ফেরার সময় খালের মধ্যে কুমির মোশারফ গাজীর হাত কামড়ে ধরে এবং শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়। এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যূ হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar