নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুলের সুস্থতা কামনায়
ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ধসঢ়;ফার আহমেদের হজ্ব গমনে দোয়া অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যার পর নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে এ দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন- নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, উপদেষ্টা সুনীল দাস,এসএম ফারুক আহমেদ, সহসভাপতি মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাহিত্য প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য অধ্যক্ষ খায়রুল বাশার, শেখ আখতারুজ্জামান, সহযোগী সদস্য আবুল হোসেন, আমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য গাজী
রেজাউল করিম, শেখ আসাদুল্লাহ, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, রাজয় রাব্বি, ডিআর আনিস, জাহিদ হোসেন লিটন, শেখ জাবেদ আলী, তাওহীদ হাসান ওসামা, কামাল হোসেন প্রমুখ।
এছাড়া দোয়া অনুষ্ঠানে নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম আবিদ হাসানের পিতার জন্য ও যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজের মা’র সুস্থতা কামনায় এবং সকল সাংবাদিকের পরিবারের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী।