1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্রীপুরে পুকুরে ডুবে ২মাদরাসাছাত্রের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্রীপুরে পুকুরে ডুবে ২মাদরাসাছাত্রের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১১৪ জন খবরটি পড়েছেন

গাজীপুর জেলার শ্রীপুরে পুকুরে ডুবে নাসির ও জাহিদ নামে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত নাসির (১০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে ও জাহিদ (১০) কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে। তারা দুজনই কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদরাসার হেফ্জ বিভাগের শিক্ষার্থী ছিল।

নাসিরের চাচা যুবলীগ নেতা রতন মন্ডল জানান, বৃহস্পতিবার মাদরাসা ঈদের ছুটি দিলে তারা দুজন বাড়িতে আসে ঈদ করতে। শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে আসে তার সহপাঠী জাহিদ। এরপর তারা দুজনে বাড়ির পাশে নতুন খনন করা একটি পুকুরের পাড়ে বসে খেলছিল। এ সময় পুকুরের পাড় ভেঙে দুজনই পানিতে পড়ে ডুবে যায়। এরপর নাসিরকে অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন তার মা। পরে বাড়ির পাশের পুকুরে তাদের জুতা ভাসতে দেখে পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করেন জাহিদের মা। এরপর তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সামাদ জানান, নিহত দুই মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনা অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar