1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানদের মতবিনিময় - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দেবহাটায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানদের মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, বৃহস্পতিবার ২০ জুন বিকাল ৪টায় উপজেলা চেয়ারম্যানের অফিসে দেবহাটায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফেরদাউস আলফা উপজেলাবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেবহাটা উপজেলা থেকে সকল প্রকারের দূর্নীতি, হয়রানি বন্ধে এবং নাগরিকদের সরকারের সকল সেবা প্রদানের সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান। তিনি সাংবাদিকদের সাথে সাথে সকল মানুষের সহযোগীতা কামনা করে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, নিজেসহ তার পরিষদের কেউ যদি অন্যায় দূর্নীতির সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আপনারা (জনগন) ব্যবস্থা নিবেন।

তার কাছে সরাসরি আসার আহবান জানিয়ে তিনি বলেন, কোন মাধ্যম ছাড়া সরাসরি তার কাছে সকল বিষয়ে জানাতে। তিনি দেবহাটাকে একটি আধুনিক স্মার্ট উপজেলা করতে সকল কাজ করা হবে বলে জানান। এসময় উপজেলা চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ উপস্থিত ছিলেন।

মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাবেক আহবায়ক সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংবাদিক আর.কে.বাপ্পা,সভাপতি মোঃ অহিদুজ্জামান,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুহুল আমিন,সাংবাদিক কে.এম রেজাউল করিম, ওমর ফারুক মুকুল, রিয়াজুল ইসলাম আলম, আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar