1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সাপের কামড়ে মুদি দোকানের কর্মচারীর মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অভয়নগরে সাপের কামড়ে মুদি দোকানের কর্মচারীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১২০ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগর উপজেলার ভাটপাড়া বাজারে একটি মুদি দোকানে কাজ করার সময় সাপের কামড়ে বিপ্লব দাস (২৪) নামের এক মুদি দোকানের কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার সময় এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় আওয়ামীলীগ নেতা আকরামুজ্জামান কুদ্দুস ও বাজারের ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে দশটার সময় মুদি দোকান থেকে একজন ক্রেতাকে চাল দেওয়ার জন্য দোকানের ভেতরে পাশের তাকের ওপর রাখা চালের বস্তা থেকে চাল আনতে যান কর্মচারী বিপ্লব দাস। ওই সময় চালের বস্তায় হাত দেওয়ার সাথে সাথে একটি বিষধর সাপ তার বাম হাতের বুড়ো আঙ্গুলের নীচের দিকে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে বারোটার সময় তার মৃত্যু ঘটে। মারা যাওয়া বিপ্লব দাস উপজেলার উপজেলার পাইকপাড়া গ্রামের সন্তোষ দাসের ছেলে।

এ ব্যাপারে অভয়নগর থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar