1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ৮ ফুট লম্বা অজগর উদ্ধার করে বনে অবমুক্ত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শরণখোলায় ৮ ফুট লম্বা অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৭০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের সুকুরঞ্জন রায়ের বাড়ির মাছের ঘেরের পূর্ব পাশের তাল গাছ থেকে শনিবার ১১টার দিকে ৮ফুট এক অজগর উদ্ধার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকার শনিবার(২৯ জুন) দুপুর ১ টায় বনে অবমুক্ত করা হয় অজগরটি।

ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) বিপুল দেবনাথ জানান,শনিবার সকাল ৬টায় মাছের ঘেরে খাবার দিতে গেলে ঘেরের পূর্ব পাশের একটি তালগাছে অজগরটি দেখতে পেয়ে সুকুরঞ্জন তার পরিবারকে জানান। পরে তার ছোট মেয়ে অর্নাস পড়ুয়া স্বপ্না রায় সাপটি দেখে তার বাবা না মারার জন্য অনুরোধ করে এবং বন বিভাগের হাতে তুলে দেয়ার জন্য বলেন।

শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ নাজমুল ইসলাম সবুজকে জানালে তিনি দ্রুত বন বিভাগকে জানান। খবর পেয়ে সকাল ১০:৩০মিনিটের দিকে বন সুরক্ষায় নিয়োজিত ভিটিআরটি সদস্য, সহকারী স্টেশন কর্মকর্তা শ্যামল,স্থানীয় যুবক ও সাংবাদিক নিয়ে বনরক্ষীরা সুকুরঞ্জন রায়ের বাড়ির পূর্ব পাশের তাল গাছ থেকে সাপটি উদ্ধার করে। ‘অজগরটি ৮ ফুট লম্বা এবং ওজন প্রায় ১০কেজি। ‘

এসও বিপুল দেবনাথ আরো জানান, ধারণা করা হচ্ছে খাবার খোঁজে সুন্দরবন থেকে সাপটি লোকালয়ে চলে গেছে। এটিকে না মেরে পরিবারটি সচেতনতার পরিচয় দিয়েছে। এভাবে সাপ বা অন্য কোনো বন্য প্রাণী গ্রামে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানানোর অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar