1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নড়াইলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

নড়াইলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৫৯ জন খবরটি পড়েছেন
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ

নড়াইলে শুকর চরাতে এসে বজ্রপাতে তিনজনের মৃত্যু ও একজন আহত হয়েছে। রবিবার (৩০ জুন) মধ্যরাতে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন- যশোর জেলার মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায়(৫৫), খুলনার মিল্টন রায় ও
সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি(৫০)। আহত চিত্ত মালো নড়াইল সদর হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, নিহত ও আহতরা প্রায় এক মাস আগে বাড়ি থেকে শূকর চড়াতে বের হয়েছিলেন ।তারা বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার সন্ধ্যায় শুকরের দল এক জায়গায় রেখে তারা তাদের ছাতার নিচে শুয়ে পড়েন। মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা ঘটলে চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়। অন্যজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিলেন। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পায়। এসময় তারা আহত চিত্ত মালোকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

কলোড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য প্রদীপ কুমার বিশ্বাস বলেন, ‘শুকরের দল দিয়ে রামনগর চর এলাকায় এসেছিলেন একটি দল। রাতে বজ্রপাতে ৩জনের মৃত্যু হয়। এসময় আহত অপর একজনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কিছু শুকর অসুস্থ্য ছিলো। ধীরে ধীরে দুপুরের দিকে সুস্থ্য হয়ে উঠেছে।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহগুলি নড়াইল জেলা হাসপাতালে আনা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar