1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৫৪ ওমরাহ কোম্পানি সৌদির কালো তালিকাভূক্ত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

৫৪ ওমরাহ কোম্পানি সৌদির কালো তালিকাভূক্ত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৪৬ জন খবরটি পড়েছেন

অনিয়মের অভিযোগে ৫৪ ওমরাহ কোম্পানিকে কালো তালিকাভূক্ত করেছে সৌদি আরব। এর মধ্যে আরব ও ইসলামিক দেশের ১৯টি প্রতিষ্ঠান রয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত মাসে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে এসে অনেক হজযাত্রী মারা যান। এদের মধ্যে অনেকে সৌদি আরবে ভ্রমণ ভিসায় এসে হজ পালন করেন। আর এসব হজযাত্রীদের নিয়ম ভঙ্গে সহযোগিতা করে অনেক ট্রাভেল এজেন্সি। যার ফলে এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সৌদি আরবের আল ওয়াটন সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, অনেক কোম্পানি সৌদি আরবের নিরাপত্তা এজেন্সির সঙ্গে মিলে নীতি ভঙ্গ করেছে।

অসমর্থিত সূত্রের বরাদ দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এসব প্রতিষ্ঠানের অনেকে মানবপাচারের সঙ্গেও জড়িত। আবার অনেক প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নেই। ফলে তারা অবৈধভাবে অনেককে ওমরাহ ভিসা দিয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী আব্দুল ফাতাহ মাসাত সম্প্রতি ওমরাহ বিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে নতুন ওমরাহ মৌসুম নিয়ে আলোচনা করেছেন। গত মাসে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ১৮ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করেন। এরপর থেকেই ওমরাহ পালনের মৌসুম শুরু হয়েছে। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar