1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ৩০লাখ খেজুর বীজ রোপণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অভয়নগরে ৩০লাখ খেজুর বীজ রোপণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগর উপজেলায় ৩হাজার খেজুর গাছের চারা রোপণের মধ্য দিয়ে ৩০দিনে ৩০লাখ খেজুর বীজ রোপণের উদ্বোধন করলেন- যশোর জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার। পরিবেশের ভারসাম্য রক্ষায় যশোর জেলাজুড়ে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ ও জেলার ঐতিহ্য খেজুরের রস ও গুড় শিল্পের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে চলতি বর্ষা মৌসুমে জেলায় ১কেটি খেজুরের বীজ বপন ও ১৫হাজার চারা রোপণের উদ্যোগ নিয়েছে যশোর জেলা প্রশাসন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তারই অংশ হিসেবে শনিবার দুপুর ১২টায় অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলার ভৈরব নদের তীরে ৪একর জমির ওপর এই খেজুর গাছের বীজ ও চারাগাছ রোপনের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন- যশোর জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক সুশান্ত কুমার তরফদার, অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহির দয়াল আমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হুসাইন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খানম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, তৈয়্যেবুর রহমান, এ্যাড. নাসির উদ্দীন, কৃষি কমকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম, পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, পায়রা ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম খান, সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, নওয়াপাড়া প্রেস ক্লাবের আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ীমীলীগের সভাপতি বাবুল আক্তার, আওয়ামীলীগ নেতা রবিউল ইসলামসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন- সাংবাদিক সুনীল দাস। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ খেজুর গাছের বীজ রোপন করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, উপজেলার ভৈরব নদের পাড়, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার দুই পাশের ২১একর সরকারি খাস জমিতে বীজ রোপণ করা হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও খেজুর বীজ বোপনের উৎসব অনুষ্ঠিত হবে। খেজুর বীজ ও চারা বোপনের জন্য উপজেলা পর্যায়ে উপযুক্ত স্থান নির্বাচনের কাজ চলমান রয়েছে। সরকারি খাস জমিকে অগ্রাধিকার দেওয়া হলেও এবার ব্যক্তিগত জমিতেও তৈরি করা ঘেরের দুই পাশ, সরকারি স্কুল-কলেজের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বীজ ও চারা বোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাটির ক্ষয়রোধ এবং অবকাঠামোর স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে সরকারি রাস্তা ও নদীর পাড় এবং বেড়িবাঁধের দুই পাশে খেজুর গাছের বীজ ও চারা বোপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মূলত, উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচীর বাস্তবায়ন করা হলেও দীর্ঘমেয়াদে গাছের পরিচর্যার জন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরগুলোর ওপর তাদের অর্পিত দায়িত্ব পালনের উদ্বাত্ত আহবান জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar