1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৭৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর ঐতিহ্যবাহী গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথযাত্রা মহোৎসব -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

০৭ই জুলাই রোববার বিকাল ৫ টায় শুভ রথযাত্রা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (ইসকন) এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর সার্বিক পরিচালনায় রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা – ৪ আসনের জাতীয় সাংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। এসময় অন্যান্যদের মধ্যে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, তদন্ত অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম – সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ মতুয়া সংঘের সাতক্ষীরা জেলার সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জী, বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোদীপ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন- আহবায়ক মহাদেব মন্ডল, সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জী সহ হাজার হাজার ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রী শ্রী গোপালপুর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ দেবের রথযাত্রাটি শুরু হয়ে নকিপুর হরি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি মন্দিরের উন্নতি কল্পে ৬ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্দিরে উন্নতিকল্পে মন্দিরে যাওয়া আসা রাস্তা সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar