1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরসিংদী রেলওয়ে থেকে ৫ জনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

নরসিংদী রেলওয়ে থেকে ৫ জনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৩৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

সোমবার উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে খাকচক-কমলপুর এলাকায় ১৫ গজ দূরত্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় মরদেহের খণ্ডিত অংশগুরো উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সবগুলো মরদেহ কাছাকাছি হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পর রায়পুরা থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, পিবিআই ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে নিহতদের নাম পরিচয় শনাক্ত করতে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সবার বয়স ১৮- ২৫।

একই দিন বেলা সাড়ে এগারোটায় মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন শ্রীরামপুর রেলক্রসিং এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল ৮টার দিকে ওই রেললাইন ধরে হাঁটতে থাকা কয়েকজন ব্যক্তি লাইনের ওপর পড়ে থাকা পাঁচ ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ দেখেন। তাদের মধ্যে তিনজনেরই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল, দুজনের শরীর দ্বিখণ্ডিত ছিল। এবং চার জনেরই হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে মেথিকান্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশরাফ আলী রেলওয়ে পুলিশকে ঘটনা জানান। সোমবার সকাল ৯টার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শহীদুল্লাহ ঘটনাস্থলে আসেন।

তিনি জানান, আমরা ঘটনাস্থলে এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরীরগুলো একত্র করেছি। এরপরই পরিচয় শনাক্তের জন্য নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়। বেলা সাড়ে ১১টায় তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্তের প্রক্রিয়া শুরু করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফীন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন ও ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলীম।

রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, নিহতদের মরদেহ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পিবিআই। তদন্ত করে এর কারণ অনুসন্ধান চলছে।আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar