1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে হাবিব হত্যার ৪ আসামি আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

অভয়নগরে হাবিব হত্যার ৪ আসামি আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২২৭ জন খবরটি পড়েছেন


স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগরের ভৈরব নদে হাত ও পায়ে বস্তা বাঁধা অবস্থায় পাওয়া চাঞ্চল্যকর হাবিব হত্যা ঘটনায় ৪আসামিকে আটক এবং হত্যাকান্ডে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করেছে যশোর ডিবি ও অভয়নগর থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার সকালে যশোর ডিবি পুলিশের এসআই মফিজুর রহমান ও অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস এবং ভাটপাড়া পুলিশ তদন্ত কর্মকর্তা মানিক কুমার সাহার নেতৃত্বে আটককৃত চার আসামিদের নিয়ে উপজেলার মধ্যপুর বালিরমাঠ সংলগ্ন ভৈরব নদের তীরে অভিযান চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রড, দুটি ক্রিকেট স্টাম ও একটি মোবাইল ফোন উদ্ধার করে তা জব্দ করা হয়।

এর আগে সন্দেহভাজন আসামি উপজেলার মধ্যপুর গ্রামের মেহেদী হাসানকে বুধবার গভীর রাতে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়।পরে তার স্বীকারোক্তিতে একই এলাকার মো. হুমায়ুন শেখ, ফয়সাল শেখ ও খন্দকার আল আমিন নামের এসব আসামিদের আটক করা হয়। আটককৃত আসামিদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, গত মঙ্গলবার ভৈরব নদে উপজেলার মধ্যপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে হাবিবুর রহমান হাবিবের লাশ পাওয়া যায়। লাশ পাওয়ার পর ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে হত্যাকান্ডে জড়িত চার আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের অতি দ্রুত যশোর জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar