1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাত্রদের গণবিক্ষোভে উত্তাল যশোর - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

ছাত্রদের গণবিক্ষোভে উত্তাল যশোর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৩৬ জন খবরটি পড়েছেন

গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে ছাত্রদের গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যশোর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে সাধারণ মানুষ, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, বিভিন্ন পেশায় যুক্ত পেশাজীবী থেকে শুরু করে অভিভাবকবৃন্দ। ফলে সাধারণ ছাত্রদের সাথে হাজার হাজার সাধারণ মানুষের প্রতিবাদে মুখর যশোরের রাজপথ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এদিকে শনিবার যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজির, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবীরা পৃথক পৃথক ব্যানারে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার বেলা ১১ টা থেকে যশোর শহরের পালবাড়ি মোড়ে বিভিন্ন স্থান থেকে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ সমবেত হতে থাকে।  গত শুক্রবারের বিক্ষোভের চেয়েও  শনিবারের বিক্ষোভ মিছিলে বেশি শিক্ষার্থী অংশ নেয়। তারা, “দাবি এক, দফা এক- শেখ হাসিনার পদত্যাগ” স্লোগানে স্লোগানে মুখরিত করে গোটা এলাকা।  মিছিল চলাকালে রাস্তার দুই ধারের সাধারণ মানুষ তাদের করতালি দিয়ে মিছিলকারীদের স্বাগত জানায়।  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টার দিকে যশোর শহরের পালবাড়ি মোড়ের সমাবেশ শেষ করে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ যশোরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী যোগ দেন। 

মিছিল শুরুর আগে বৃষ্টি শুরু হলেও বন্ধ হয়নি শিক্ষার্থীদের অবস্থান। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় দশ সহস্রাধিক মানুষের মিছিলটি। মানবজমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar