প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র গুলি, মোটরসাইকল, ফ্রিজ উদ্ধার হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
৮ আগস্ট বৃহস্পতিবার চন্ডিপুর গ্রামের একজন বাসিন্দা জমি চাষ করতে গিয়ে থানার পিছনে একটি পুকুরের পাড়ে কিছু অস্ত্র দেখতে পান। দেখার সাথে সাথেই তিনি বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে ডিজিএফআই শ্যামনগর প্রতিনিধি সার্জেন্ট মামুন ও শ্যামনগর থানার ডিএসবি রাসেল গিয়ে ৫১ টি গুলি, ০৫ টি ম্যাগজিন, ০৪টি রাইফেল, ০২ শর্ট গান উদ্ধার করেন। এসময় সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়াও শ্যামনগর প্রেস ক্লাবের সামনে ০২টি পোড়া মোটরসাইকেল ও থানার একটি ফ্রিজ রেখে যায় লুটেরারা।