1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে সংহতি সমাবেশ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে সংহতি সমাবেশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে দেশের সংকট নিরসনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার ৮ আগষ্ট বিকাল ৫টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারন জনগনের উপস্থিতিতে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বর্তমান পরিস্থিতিতে দেশের সকল সরকারি বেসরকারী স্থাপনা, মানুষের জানমাল রক্ষা ও ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এবং সকল ধর্মীয় উপাসনালয় রক্ষা করার জন্য সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার জন্য আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা কমিটির সিনিয়র সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা সমন্বয়ক আবিদ হাসান তানভির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবুল ফজল প্রমুখ।

এসময় বক্তারা বলেন আমরা এই দেশে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করি উল্লেখ করে বলেন, সকলকে সজাগ থাকতে হবে। বক্তারা বলেন, আগের সরকার যে দূর্নীতি, মানুষ হত্যা, গুম করেছে সেসকল অপরাধের বিচার করতে হবে। প্রশাসনে যেসকল দলীয় লোক বা দূর্নীতিবাজ রয়েছে তাদেরকে অপসারন করতে সংস্কার করতে হবে। সকলে একসাথে মিলে একটি সোনার বাংলা আমরা গড়ে তুলবো বলে বক্তারা উল্লেখ করেন। এই সমাবেশে ছাত্রনেতা ও শতশত সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar