1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে বাঘের আক্রমনে একজন আহত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

সুন্দরবনে বাঘের আক্রমনে একজন আহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।   সুন্দরবনে ঢুকে গাছ কাটার সময় বাঘের আক্রমনে রেজাউল পাইক(৫০) নামের একজন আহত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সবেদ আলীর খাল এলাকায় ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহত রেজাউল শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের সুরাত পাইকের ছেলে। বাঘ গলায় থাবা বসিয়ে দেয়ার পর নিজে বাঘের সাথে লড়াই  করে ফিরে আসার সময় প্রভাষ নামের এক ব্যক্তি দেখতে পায়। তখন রেজাউল তাকে ডাক দেয়, দিয়ে বলে আমাকে বাঘে গলায় থাবা মেরেছে। তখন প্রভাষ তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে আসে।

প্রভাষ জানান, রেজাউল তার বাড়ির জ্বালানীর জন্য তার বাড়ির সামনে নৌকা নিয়ে কাট কাটে যায়। কাজের মধ্যে হঠাৎ একটি বাঘ ডানপাশ থেকে রেজাউলের উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় সে লাঠি নিয়ে বাড়ি দিলে তাকে ছেড়ে বাঘ বনের গভীরে চলে যায়। বাঘের থাবায় গলায় গভীর ক্ষতের সৃষ্টি হওয়ায় তাকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হয়েছে। গ্রাম্য চিকিৎসক সুনীল কুমার মন্ডল তাকে প্রাথমিক চিকিৎসা দেয়।

গ্রাম্য চিকিৎসা সব সুনীল কুমার মন্ডল বলেন, এখন আপাতত রেজাউল তো আছে। এর আগেও আমি ১৩-১৪ জন বাঘে ধরা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছি। 

স্থানীয় মেম্বার আনারুল ইসলাম বলেন, তার কোন জমি জায়গা নেই। নদীর চরে ওয়াবদার খাস জায়গায় বসবাস করে। তার সংসারের অভাব অনটনের কারণে কাট কাটে জঙ্গলে যায়। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বাঘের আক্রমনে একজনের আহত হওয়ার খবর মিলেছে। বন্ধের মৌসুমে কেন কিভাবে তিনি সুন্দরবনে গেলেন ক্ষতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar