1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলার বাদী কে হত্যার হুমকি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলার বাদী কে হত্যার হুমকি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১২৫ জন খবরটি পড়েছেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানদার হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার আবেদন জমা দেওয়ার কিছুক্ষণ পরই মোবাইল ফোনে ফ্রান্স থেকে এই মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (১৩ আগস্ট) মামলাটির বাদী মোহাম্মদপুরের বাসিন্দা জনৈক এস এম আমীর হামজা নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটির আবেদন করেন তিনি। বিচারক দুপুর ১২টায় বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। বিচারক দুপুর ২টা ২৩ মিনিটে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে হত্যার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিচারক আদেশ দেওয়ার আগেই দুপুর সোয়া ২টার দিকে ফ্রান্সের একটি নম্বর থেকে তার মোবাইলে কল করে এ হুমকি দেওয়া হয়।
আমীর হামজা বলেন, মামলার আবেদন করেছি। বিচারক কী আদেশ দেবেন জানি না। এরই মধ্যে ফ্রান্সের একটি নম্বর থেকে মোবাইল ফোনে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মোবাইল নম্বরটি সাংবাদিকদের দেখিয়ে তিনি বলেন, ফ্রান্সের একটি নম্বর থেকে আমাকে ফোন দিয়ে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার কনসিকোয়েন্স (পরিণাম) জানি কিনা। আমার বাড়ি কোথায়, আমি সেখানে থাকতে পারবো কিনা, আমি এ মামলায় কোনও টাকা পেয়েছি কিনা, আমি এ মামলা নিয়ে শেষ পর্যন্ত কতদূর যাবো, গেলে টিকে থাকতে পারবো কিনা এসব বিষয়ে বলে।’ নম্বরটি কার, কোথা থেকে তার নম্বর পেলো বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।

জানা যায়, কোটা আন্দোলনকারীদের দমাতে উপর্যুপরি গুলি করে মুদি দোকানদার আবু সায়েদ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনোর রশীদ (ডিবি হারুন) ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমারকে আসামি করে মামলা করা হয়।

গত ১৯ জুলাই বিকাল ৪টায় মোহাম্মদপুর থানাধীন বসিলা ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়। বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar