1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে স্ত্রীর  হাতে স্বামী খুন, স্ত্রী খাদিজা আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

শ্যামনগরে স্ত্রীর  হাতে স্বামী খুন, স্ত্রী খাদিজা আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৭৩ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রী খাদিজা খাতুন কর্তৃক স্বামী হোসাইন মালিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোর রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোসালখালী গ্রামে এঘটনা ঘটে। পরে খাদিজা খাতুনকে আটক করে খুলনার হরিণটানা থানায় সোপর্দ করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত হোসাইন মালি (৩০) খোসালখালী গ্রামের আব্দুল হামিদ মালির ছেলে। তিনি পেশায় ঢাকায় রিকশাচালক ছিলেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের পিতা আব্দুল হামিদ জানান, অভাব-অনটনের কারণে  খাদিজার সাথে হোসাইন মালির ঝগড়া-ঝাটি লেগেই থাকত। সোমবার রাতে হোসাইন মালি রাতের খাবার খেয়ে তার সন্তান ও স্ত্রীকে নিয়ে ঘুমাতে যায়। রাতের কোন এক সময় ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে খাদিজা তার স্বামী হোসাইনকে কুপিয়ে হত্যা করে। এরপর ভোরে খাদিজা স্থানীয় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড হতে বিআরটিসি বাস যোগে খুলনায় চলে যায়। তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় খুলনায় পৌছানোর পর বাসের সুপারভাইজার তাকে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের কাছে হস্তান্তর করে। ছাত্র সমাজের কাছে খাদিজা তার স্বামী হত্যার কথা স্বীকার করে। এরপর তারা তাকে খুলনা হরিনটানা থানায় সোপর্দ করে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিত দাশ জানান, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন উপ-পরিদর্শকের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar