1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
'অস্ত্র ও গুলি' ফিরিয়ে পুরস্কৃত দুই শিশু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

‘অস্ত্র ও গুলি’ ফিরিয়ে পুরস্কৃত দুই শিশু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর(সাতক্ষীরা)।  সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে তানভীর(১৩) ও ইয়াছিন(১০) নামে দুই শিশু পুরষ্কৃত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার সন্ধ্যায় শ্যামনগর থানায় যেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা আমিনুর রহমানের হাতে ঐ অস্ত্র ও গুলি উঠিয়ে দেয় তারা। জমা দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশী রিভলবারসহ ২৪ রাউন্ড রাইফেল ও বন্দুকের গুলি।

পুরষ্কৃত শিশুরা যথাক্রমে উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের আলমগীর হোসেন ও জোবেদা বেগমের ছেলে।

 পুলিশ সুত্র জানায় খেলার সময় বাড়ির পার্শ্ববর্তী বাঁশ বাগানের মধ্যে এসব গুলি ও অস্ত্র খুঁজে পায় দুই শিশু। পরবর্তীতে সাংবাদিকদের সাথে যোগাযোগ করে তারা কুড়িয়ে পাওয়া গুলি ও রিভলবার নিয়ে থানায় যেয়ে জমা দেয়। এসময় তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে উক্ত পুলিশ কর্মকর্তা দুই শিশুকে পুরষ্কৃত করেন।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা আমিনুর রহমান জানান শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে দ্ইু শিশু উদাহরণ সৃষ্টি করেছে। সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করলে শ্যামনগর থানা থেকে লুট প্রতিটি জিনিসপত্র খুঁজে পাওয়া সম্ভব। লুটকৃত জিনিসপত্র ফিরিয়ে দেয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনেরও আহবান জানান তিনি। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar