২০১৫ সালে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে গুমের নামে অপহরণ ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ।
সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালতে এই মামলা করেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় এটি দ্বিতীয় মামলা।
শুনানির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি নথিভুক্ত করার নির্দেশ দেন।
মামলায় অজ্ঞাত ২০-২৫ জন র্যাব সদস্যকেও আসামি করা হয়েছে।