1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রামগতিতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

রামগতিতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মেস্তুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন- সিডু মেস্তুরীর স্ত্রী সকিনা বেগম (৪০), তার শিশুপুত্র মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)।
এ ঘটনায় স্থানীয়রা ঘাতক আরিফ হোসেন রিপনকে আটক করেছে। সে সিডু মেস্তুরির আরেক সংসারের ছেলে এবং ভোলা জেলার বাসিন্দা।

চর পোড়াগাছা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ও ইউপি সদস্য হুমায়ূন কবির সবুজ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সন্ধ্যার দিকে আরিফ হোসেন রিপন তিনজনকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ এবং সেনা সদস্যরা উপস্থিত হয়েছে।

স্থানীয়রা জানায়, সিডু মেস্তুরীর আরেকটি সংসারের ছেলে মো. রিপন ঢাকায় থাকতেন। দুই দিন আগে লক্ষ্মীপুরের রামগতির বাড়িতে আসে। সন্ধ্যার দিকে সে তার সৎ মাকে কুপিয়ে হত্যা করে। পরে ছোট ভাই এবং ভাগ্নিকেও কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে।

ঘটনার সময় সিডু মেস্তুরী বাড়িতে ছিলো না। হত্যাকান্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে ধরে ফেলেন।

খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা রিপনকে পুলিশে সোপর্দ করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়। এর মধ্যে একজন নারী, তার শিশু ছেলে এবং নাতনী রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এরপর আইনগত ব্যবস্হা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar