1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটা গাজিহাট সনাতন ধর্মালম্বী ভাইদের সাথে সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ বি,এন পি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

দেবহাটা গাজিহাট সনাতন ধর্মালম্বী ভাইদের সাথে সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ বি,এন পি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৫৪ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি। দেবহাটা উপজেলা গাজিহাট ১৯আগস্ট সোমবার মন্দিরে সনাতন ধর্মালম্বী ভাইয়েদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেবহাটা উপজেলা বিএনপি কতৃক আয়োজিত শান্তি সমাবেশে অঙ্গীকারবদ্ধ হন ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার শহিদুল আলম। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বি,এনপির, আহবায়ক শেখ সিরাজুল ইসলাম যুগ্ন আহবায়ক গোলাম ফারুক বাবু সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী সাথে উপস্থিত ছিলেন সদস্য ও সাবেক মেম্বার এবাদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষচন্দ্র ঘোষ, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা যুব দল নেতা রাজিব হোসেন, আজিজুর রহমান, উপজেলা ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সম্পাদক অজয় কুমার ঘোষ, দুলাল ঘোষ, নিরঞ্জন ঘোষ, পরিমল গতিদার, শংকর স্বর্ণকার, বিজয় কুমার প্রমুখ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের রায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। নেতারা আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি নয়,শান্তির রাজনীতিতে বিশ্বাস করে। স্বৈরাচারী আওয়ামীলীগ শেখ হাসিনা, বিচারবহির্ভূত হত্যা করেছে। ভিন্নমত হলেই হত্যা, গুম, জেল, জুলুম নির্যাতন করেছে। এমনকি আয়নাঘর নামে একটি গোপন স্থানে দিনের পর দিন তাদের আটকে নির্যাতন করেছে। বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ। তারা শান্তিতে থাকতে চায়। স্বৈরাচারী আওয়ামী লীগের দুর্বিষহ শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার শক্তিতেই দেশের মাটি ও মানুষের মুক্তি অর্জিত হয়েছে।। তাই চলমান পরিস্থিতিতে দল মত, ধর্ম বর্ণ, নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রতি স্থাপন করতে হবে। রাগ, বিভেদ ভুলে, সকলকে সাধারণ ক্ষমার মধ্য দিয়ে এক সাথে সকলে মিলে সুন্দর বাংলাদেশ শপথ নিয়ে চলতে হবে। তারা আগামী শারদীয় উৎসব নির্ভয়ে উদযাপনের জন্য হিন্দু ভাইদের আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar