1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাবেক বিচারপতি মানিকের অস্ত্রোপচার সম্পন্ন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

সাবেক বিচারপতি মানিকের অস্ত্রোপচার সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৩৮ জন খবরটি পড়েছেন

আদালত প্রাঙ্গণে মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে হাসপাতালের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের পাহারায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, শামসুদ্দিন চৌধুরী মানিকের আগে থেকেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। পাশাপাশি তার হার্টে বাইপাস সার্জারিও করা আছে। আদালত চত্বরে মারধরের ঘটনায় তার একটি অণ্ডকোষ ফেটে গেছে। এ ছাড়াও শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।

শনিবার দুপুরে সাবেক এই বিচারপতিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১০ এর আদালতে হাজির করে পুলিশ। তবে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই তাকে কিল-ঘুষি মারার ঘটনা ঘটে। একই সময় তাকে লক্ষ্য করে অনেকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। পরে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

পরবর্তীতে বিকেল ৫টার দিকে শহরতলীর বাদাঘাট এলাকায় কেন্দ্রীয় কারাগারে নেয়া হলে সেখানকার সহকারী সার্জন মানিকের স্বাস্থ্য পরীক্ষা করে তাকে ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে ওসমানী হাসপাতালে পাঠায়।

প্রসঙ্গত, শুক্রবার (২৩ আগস্ট) রাতে ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কানাইঘাট সীমান্তে আটকের পর স্থানীয় জনতার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন মানিক। তার সেই বক্তব্যটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ওই সময় ঘটনাস্থলে থাকা একজন তাকে প্রশ্ন করেছিলেন, কেন পালাতে চেয়েছিলেন। উত্তরে সাবেক এই বিচারপতি বলেন, প্রশাসনের ভয়ে পালাতে চেয়েছিলাম। তখন অপরপাশ থেকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি তো অনেক জুলুম করেছেন।’ এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘আমি কোনো জুলুম করিনি।’

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা দিয়ে পালানোর সময় সঙ্গে করে ৭০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আটকের সময় একটি ভিডিও রেকর্ড করা হয়। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar