1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর ভূরুলিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগর ভূরুলিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৩১ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবুর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী। রবিবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরে মানববন্ধন শেষে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়নবাসী। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চালতেঘাটা বাজারে গিয়ে শেষ হয়। এ সময় ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে.এম জাফরুল আলম বাবুর পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। এছাড়াও আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ভোট ডাকাতির মাধ্যমে নৌকা প্রতীকের সমর্থন নিয়ে জাফরুল আলম বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার মধ্য দিয়ে পরিষদ পরিচালনা করছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন সাধারণ মানুষকে। বক্তারা আরোও বলেন, ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু পালিয়ে আছে। যার ফলে ইউনিয়নটির জনসাধারণ ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য চেয়ারম্যানকে দ্রুত প্রত্যাহার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন ইউনিয়নবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী, ইউপি সদস্য আবু জাফর, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, ইউনিয়ন বাসীর পক্ষে মোঃ রফিকুল ইসলাম, জুলফিকার সিদ্দিক, আব্দুল মতিন, আবু তালেব, মোঃ রেজাউল ইসলাম, সুলতানুল আরিফিন, রাজু আহমেদ আজু মোল্লা, গোবিন্দ মন্ডল, মোঃ ইলিয়াস আলী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মিঠু ও রবিউল ইসলাম রাজা প্রমূখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar