1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিজিবির অভিযানে পাঁচ কোটি টাকার মাদকসহ ভারতীয় মালামাল জব্দ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

বিজিবির অভিযানে পাঁচ কোটি টাকার মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৯৫ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ কোটি এক লক্ষ সাত হাজার ৪৫০ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, ফেন্সিডিল, সিলডেনাফিল ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২৮শে আগস্ট বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে  অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ক্রিস্টাল মেথ আইস ০১ কেজি, ফেন্সিডিল ২৯ বোতল, সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, থ্রী পিচ (সিল্ক) ০৮ পিস, শাড়ী (জরজেট) ০৬ পিস, শাখা ১৩ জোড়া, সিঁদুর ১২ পিস এবং ইমিটেশনের চেইন ১০০ পিস উদ্ধার করা হয়।

নীলডুমুর ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার নেতৃত্বে কালীগঞ্জ সীমান্তে অভিযান পরিচালিত হয়। এসময় বিজিবি উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে উক্ত মালামাল উদ্ধার করা হয়। যার বাজার মূল পাঁচ কোটি এক লক্ষ সাত হাজার ৪৫০ টাকা।

১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, জব্দকৃত মাদকদ্রব্য সমূহ তালিকা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar