1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে স্বামীর হাতে স্ত্রী খুন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৮৫ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  সাতক্ষীরার শ্যামনগরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ। ৩০শে আগস্ট শুক্রবার সন্ধ্যা সাত টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রমজাননগর গ্রামের ফজলু গাজীর পুত্র সাদ্দাম হোসেন (৩০) তার নিজের স্ত্রী দুই সন্তানের জননী মারুফা খাতুন (২৫)কে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও জানা যায় সাদ্দাম তার স্ত্রীকে প্রায় সময় মারধর করতো। সাদ্দাম পেশায় একজন রিকশা চালক। সাদ্দাম-মারুফা দম্পতির সংসারে ৮ মাস বয়সী শিশু কন্যা ও ৬ বছর বয়সী এক পুত্র রয়েছে।

স্থানীয়রা জানায় শুক্রবার বিকালে পারিবারিক বিষয় নিয়ে বাদানুবাদের জেরে সাদ্দাম মারুফাকে মারধর করে। বিষয়টি মারুফা তার পিতাকে মুটোফোনে জানানোর কারণে রাগান্বিত হয়ে সাদ্দাম সন্ধ্যায়  দ্বিতীয়বার মারপিট করে ঐ গৃহবধুকে। একপর্যায়ে মারুফার মৃত্যু হলে বাইরে থেকে ঘরের দরজায় তালা দিয়ে সাদ্দাম পালিয়ে যায়। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ মেম্বর ও গ্রাম পুলিশের সহযোগিতায় নিয়ে রাত ১১ টার সময় লাশ উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাকির হোসেন বলেন, লাশের গলায় এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে।

মারুফার পিতা বছির গাজী জানায় সাদ্দাম তার মেয়েকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। বিয়ের পর থেকে আমার মেয়েকে তার স্বামী প্রায়ই শাররীক নির্যাতন করতো। মাদকাসক্ত হওয়ার পাশাপাশি এলাকার চুরি ছিনতাইয়ের মত গুরুতর অভিযোগ রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

এবিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও সাদ্দামের মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে তার মা মাসুরা বেগম বলেন ছাগল নিয়ে আসার জন্য তিনি বাড়ির বাইরে ছিলেন। সেসময় তার ছেলে ও বউমা ঘরে ছিল। তার ছেলে প্রায়ই স্ত্রীকে মারপিট করতেন বলেও তিনি নিশ্চিত করেন। 

শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের  লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মামলা দায়ের হবে। পলাতক সাদ্দামকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar