1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরনখোলায় দূর্ণীতিবাজ সাংবাদিকদের বিরুদ্ধে জনসাধারণের মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শরনখোলায় দূর্ণীতিবাজ সাংবাদিকদের বিরুদ্ধে জনসাধারণের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি। সাবেক স্বৈরশাসকদের এজেন্ডা বাস্তবায়ন ও ষড়যন্ত্রকারী বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শুক্কুর সহ কতিপয় দালাল সাংবাদিকদের চাঁদাবাজি, চর দখল এবং ভাষানী কিন্ডারগার্টেন এর জমি দখলের বিরুদ্ধে বিচার ও শাস্তি দাবী করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ভাষানী কিন্ডারগার্টেনের ২শতাধিক ছাত্র-ছাত্রী, মেরিট একাডেমির শতাধিক ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈষম্য বিরোধী আন্দেলন শরণখোলা উপজেলা শাখা সহ সর্বস্তরের জনগণের আয়োজনে রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড়ে আল আরাফাহ্ ব্যাংকের নীচতলায় উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  দীর্ঘদিন ধরে কতিপয় সাংবাদিক সুন্দরবনের অভয়াশ্রমে বনবিভাগের যোগসাজোসে জেলেদের মাধ্যমে বিভিন্ন চর অবৈধ ভাবে দখল করে মাছ ধরে আসছে। এছাড়া অন্যের জমি নিজেদের নামে বায়না করে তা বিক্রি করা, প্রভাব খাটিয়ে বলেশ্বর নদীতে তীরবর্তী রিভারভিউ পার্কে ইজারা ছাড়া সরকারকে কোনো অর্থ না দিয়ে নিজেদের ইচ্ছামত টাকা আদায় করত। এছাড়া রায়েন্দা বাজারস্থ শহীদ মিনারের সামনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব সামছুল আলম তালুকদারের প্রতিষ্ঠিত ভাষানী কিন্ডারগার্টেনের একটি অংশ জোর করে দখল করে। এ সকল অনিয়মের অভিযোগ তুলে ওই চাঁদাবাজ সাংবাদিকদের বিরুদ্ধে শরণখোলার সর্বস্তরের জনগন বিচার ও শাস্তি দাবি করে। উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বিএসসি, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন মানিক, সাবেক প্রচার সম্পাদক কাওসার আহমেদ, আহবায়ক কমিটির সদস্য শিমুল গাজী, আহবায়ক কমিটির সদস্য তালুকদার মধু, ইসলামী আন্দোলনের নেতা মুসা সাঈফ, বৈষম্যবৃদ্ধি আন্দোলনের শরণখোলা শাখার সমন্বয়ক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাংবাদিক শাহিন  হাওলাদার ও শামীম হাসান সুজন। সভায় বক্তারা অবিলম্বে ওই সকল দখলদার সাংবাদিকদের শাস্তি ও বিচার দাবি করেন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar