1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি সামিউল মনির,সম্পাদক মোস্তফা কামাল - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি সামিউল মনির,সম্পাদক মোস্তফা কামাল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  দীর্ঘ একযুগ পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভোটে সভাপতি পদে সামিউল ইমাম আজম মনির এবং সাধারণ সম্পাদক পদে এস.এম মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ৪০ জন ভোটারদের মধ্যে ৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দৈনিক সমকাল প্রত্রিকার শ্যামনগর প্রতিনিধি সামিউল ইমাম আজম মনির ৩১ ভোট ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আলমগীর সিদ্দিকী ০৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত সাতক্ষীরার এস.এম মোস্তফা কামাল ১৫ ভোট, ভোরের পাতার মনিরুজ্জামান মুকুল ৭ ভোট, অধিকরণের জিএম কামরুজ্জামান ৮ ভোট ও দেশ সংযোগের আছাদুজ্জামান লিটন ৮ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি এবং সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ উপস্থিত থেকে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে ভোট গ্রহণ করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি.এম মুনসুর আলম, সদস্য সচিব জি.এম মোহাম্মদ আলী ও সদস্য এস.এম আলমগীর হায়দার। এছাড়া ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ ও অর্থ সম্পাদক সোহরাব হোসেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar