কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বাতিসা নানকরা এলাকায় একটি নষ্ট পিকআপ দাঁড়ানো ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পিকআপের পেছনে ধাক্কা দেয়। অন্যদিকে মাইক্রোবাসের পেছনে একটি যাত্রীবাহী বাস ছিল। এরপর যাত্রীবাহী ওই বাসটি ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চারজনের মৃত্যু হয়।