1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় হাজারো নেতা কর্মীর ভালোবাসায় শিক্ত হলেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

বাঘারপাড়ায় হাজারো নেতা কর্মীর ভালোবাসায় শিক্ত হলেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে পরিবর্তন হয়েছে। দেশের সবাই এখন খুশি। ফ্যাসীবাদী শেখ হাসিনা সরকার ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। হাসিনার সরকার যখন ক্ষমতায় এসেছে তখন মানুষ মেরেছে। তারা ক্ষমতায় আসলে ভোট ডাকাতি হয়। সম্প্রতি হামলা ভাংচুরের কথা উল্লেখ্য করে তিনি বলেন, ঘটনায় জড়িতদের বিচার করা হবে। আমার নির্বাচনী এলাকায় যে ক্ষতি হয়েছে সে ক্ষতি আমি পুরুণ করে দিবো। আমরা সততার সাথে সামনে এগোতে চাই।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গন সমাবেশে সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি নেতা টিএস আইয়ূব এ কথা বলেন। দীর্ঘ ১২ বছরের অধিক সময় পর জন্মভূমি বাঘারপাড়ায় উন্মুক্ত মঞ্চে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শামছুর রহমান।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, উপজেলা বিএপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান ও হাফিজুর রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদি হাসান ও হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এখলাচ হোসেন, সদস্য সচিব বিল্লাল বিশ্বাস,পৌর যুবদলের আহবায়ক হিরু আহম্মদ সদস্য সচিব বাবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন সুহদ, পৌর স্বেচ্ছসেবক দলের আহবায়ক লাভলুর রহমান, সদস্য সচিব সৌখিন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাফিজ ইকবাল ঈসা, সদস্য সচিব পারভেজ রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক বাঘারপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আহম্মেদ সাজ্জাদ, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম প্রমুখ ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar