1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রৌমারী প্রেসক্লাবে বিএনপি’র হামলা,ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

রৌমারী প্রেসক্লাবে বিএনপি’র হামলা,ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি । কুড়িগ্রামের রৌমারী প্রেসক্লাবে উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদ হুমায়ুন কবীরের নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় প্রেসক্লাবে থাকা সভাপতি সুজাউল ইসলাম সুজাকে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের ভিডিও করার বিষয় জানতে চেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকী দেন। শনিবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ঘটনায় রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রৌমারী প্রেসক্লাবের সভাপতি ও আমাদের সময় পত্রিকার রৌমারী-রাজিবপুর উপজেলা প্রতিনিধি সুজাউল ইসলাম সুজা।

লিখিত অভিযোগে জানা যায়, শনিবার সন্ধা ৭টার পর থেকে রৌমারী প্রেস ক্লাবে বসে নিউজের কাজ করছিলেন সভাপতি সুজাউল ইসলাম সুজা। পরে রাত ৯টার দিকে হঠাৎ করে রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান(কাঠবাবু), স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়কসহ ৩০ জনের একটি দল এসে প্রেসক্লাবে প্রবেশ করে। পরে তারা সভাপতি সুজাউল ইসলাম সুজাকে বলে উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রন্জুর বিরুদ্ধে ভিডিও রিপোর্ট করছিস ক্যান। সভাপতি অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকী প্রদান করে। এসময় তারা উত্তেজিত হয়ে প্রেসক্লাবের টেবিলের গ্লাস ভাংচুর করে। ঘটনার সময় স্থানীয়রা প্রেসক্লাবে আসলে তারা আবারও হুমকী দিয়ে চলে যায়।

এ ঘটনার পরদিন রোববার সকালে রৌমারী থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতার নাম উল্লেখ করে মামলা দায়ের করে রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা। এ বিষয়ে রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা জানায়, প্রেসক্লাবে হামলা ও প্রাণনাশের হুমকীর বিষয়ে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। রৌমারী থানায় অভিযোগ দায়ের করেছি। আইনি বিচার দাবি করছি।

এ বিষয়ে রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জানান, রৌমারী প্রেসক্লাবের সভাপতির সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। বিষয়টা শুনে আমি ঘটনার শেষ দিকে সেখানে যাই। এর বেশি কিছু আমি জানি না।

রৌমারী থানার ওসি তদন্ত হেলাল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar