1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

সাতক্ষীরায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরায় বাড়ির সামনে দিয়ে জোরে গান বাজিয়ে যাওয়ার কারণে বুদ্ধিপ্রতিবন্ধী রোজিনা সুলতানা চুমকি (২০)কে হাতুড়িপেটা করে হত্যার ঘটনা ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত বুদ্ধিপ্রতিবন্ধী নারীর নাম তিনি সাতক্ষীরা শহরের সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণির ছাত্রী এবং থানাঘাটা গ্রামের রেজাউল করিমের মেয়ে ।

আজ শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা মোড় এলাকায় সংঘটিত এ ঘটনায় মূল অভিযুক্ত ইলিয়াস হোসেন (২৭) ও তারা বাবা-মাসহ পাঁচজনকে আটক করে র‍্যাবের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

আটক ইলিয়াস একই এলাকার একরামুল হোসেনের ছেলে।

থানাঘাটার বাসিন্দা সখিনা খাতুন জানান, চুমকি আজ সকাল ১০টার দিকে রাস্তা দিয়ে স্পিকারে জোরে গান বাজাতে বাজাতে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার ইলিয়াস হোসেন জোরে গান বাজানোর কারণে চুমকির মাথায় হাতুড়ি দিয়ে কয়েকটি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই চুমকির মৃত্যু হয়। ইলিয়াস ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দিয়ে র‌্যাবকে খবর দেয়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইলিয়াস ও তার বাবা-মাসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত ইলিয়াসের ভাষ্য, চুমকি প্রায়ই তাদের বাড়ির সামনে দিয়ে গান বাজাতে বাজাতে যেতেন। নিষেধ করলে উল্টাপাল্টা কথা বলতেন। আজও নিষেধ না শুনে তিনি ইলিয়াসকে গালিগালাজ করেন। এতে রেগে গিয়ে তিনি হাতুড়ি দিয়ে চুমকির মাথায় আঘাত করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মুজিদ জানান, নিহত চুমকিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন আছে।

এ ব্যাপারে সাতক্ষীরা র‌্যাব-৬ এর কমান্ডার মো. ফয়সাল তানভীর জানান, আটককৃতদের মধ্যে ইলিয়াসকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar