1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রাইমারি স্কুলে চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

প্রাইমারি স্কুলে চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ জন খবরটি পড়েছেন
Anath Mondal

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মৃত কারী তৈয়েবুর রহমানের পুত্র ফিরোজ আহম্মেদ বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়া নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযোগে জানা যায়, ফিরোজ আহম্মেদ এর বিরুদ্ধে আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ গ্রামের সত্যসরণ মন্ডলের স্ত্রী সুজিতা রানী মন্ডলকে প্রাইমারির স্কুলের সহকারী শিক্ষক পদে চাকুরি দেওয়ার নাম করে নগদ তিন লক্ষ ১২ হাজার ৫ শত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

শনিবার ১৪ সেপ্টেম্বর বয়ারসিংহ গ্রামের সুজিতা রানী মন্ডলের স্বামী সত্যসরণ মন্ডল বাদী হয়ে ফিরোজ আহমেদকে বিবাদী করে অভিযোগ করে।

লিখিত অভিযোগ থেকে আরও জানাযায়, সত্যসরণ একজন গ্রাম্য প্রাণী সম্পদ (পশু) চিকিৎসক ও টেকনিশিয়ান প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি। ফিরোজের বাড়ীতে গরুর খামার থাকায় প্রায় সময় যাওয়া আসার সুবাদে ফিরোজের সহিত বন্ধুত্ব পরিচয় সর্ম্পক গড়ে উঠে। ফিরোজ সত্যসরণ মন্ডলের স্ত্রী সুজিতা রানী মন্ডল কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ও ভুল বুঝুয়ে বিগত ২০১৩ সালে তৎকালিন এমপি এইচ এম গোলাম রেজার নাম ভাঙ্গিয়ে সত্যসরণ এর নিকট থেকে তিন কিস্তিতে নগদ তিন লক্ষ বার হাজার পাঁচশত টাকা নেয়। টাকা নেওয়ার পর ফিরোজ আমার স্ত্রীকে প্রাইমারী স্কুলে সহকারীশিক্ষক পদে চাকুরী দেয় নাই বা দিতে পারে নাই। সত্যসরণ ফিরোজের কাছে বার বার টাকা চাইলে এবং চাকুরীর কথা বললে সে বিভিন্ন ধরনের টালবাহনা ও অজুহাত দিয়ে সত্যসরণকে অযথা হয়রানী করে আসছে। সত্যসরণ দারুন ভাবে হয়রানীর স্বীকার হচ্ছে এবং আর্থিক ভাবে বহু ক্ষতি গ্রস্থ হচ্ছে। সেকারণে প্রতারনা ও বিশ্বাস ভঙ্গের দায়ে টাকা গুলি আদায় সহ তার বিরুদ্ধে সরকারী বিধি মোতাবেক আইনগত ব্যবস্থ গ্রহণের জন্য উদ্বোধন কর্তৃপক্ষ দৃষ্টি কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে ফিরোজ আহম্মেদ এর মোবাইলে একাধিক বার কল করলে তিনি কল রিসিভ করেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar