কুষ্টিয়ার কুমারখালীতে মুদি দোকানে চুরির অভিযোগে এক মাদ্রাসাছাত্রকে (১১) গাছে বেঁধে মারধর, সিগারেটের আগুন দিয়ে পুড়ানো ও চুলকাটার অপরাধে গ্রেফতার ৬ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আসামিরা হলেন: উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে সামছুল হক (৫০), মৃত আদু শেখের ছেলে মনোহার শেখ মুনা (৫০), মৃত আহাদ আলীর ছেলে মো. সোলাইমান (৫৫), আতিয়ার রহমানের ছেলে মো. রিফাত (২০), সদর থানার ফুলতলা এলাকার নুর হোসেনের ছেলে মো. জিহাদ (৩৫)। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অপরজনের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার শিকার ওই মাদ্রাসাছাত্র রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা। এবং কুষ্টিয়া মাদ্রাসাতুল আবরার মাদ্রাসার হাফেজিয়া কওমী ছাত্র।