1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টেকনাফে ১০কেজি স্বর্ণ ও মিয়ানমারের মুদ্রা সহ ২ চোরাকারবারী আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

টেকনাফে ১০কেজি স্বর্ণ ও মিয়ানমারের মুদ্রা সহ ২ চোরাকারবারী আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ জন খবরটি পড়েছেন

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ স্বর্ণ, নগদ টাকার চালানসহ দুই চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি প্রেস বার্তার মাধ্যমে জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ১৬ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে বিজিবির অভিযানিক দল টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে ১০.৫ কেজি স্বর্ণের চালানসহ মিয়ানমার নাগরিক দুই রোহিঙ্গা চোরাকারবারীকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বাংলাদেশী নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা, ২ লাখ ২৯ হাজার ৫০০ মিয়ানমার মুদ্রাও উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত দুই চোরাকারবারী হচ্ছে- মিয়ানমার মংডু সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের পুত্র মো.হাফিজুর রহমান (২৮), একই এলাকার মৃত সুলতানের পুত্র মো. আনোয়ার (৩০)।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। দুই চোরাকারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar