1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শরণখোলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ জন খবরটি পড়েছেন
MD Nazmul Islam

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাকের বাংলাদেশ সাইক্লোন রিমেল ইমারজেন্সি রেসপন্স প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৮ সেপ্টেম্বর উপজেলা অফিসার্স ক্লাবে ব্র্যাকের বাগেরহাট জেলা সমন্বয়কারী এস এম ইদ্রিস আলমের সভাপতিত্বে ও রিমেল ইমারজেন্সি রেসপন্স প্রজেক্টের ফ্যাসিলিটেটর পলাশ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা থানা অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুর ইসলাম টিপু, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন রাজিব, সমবায় কর্মকর্তা আঃ হালিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির খুলনা অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর জিএম মইনুল ইসলাম, প্রকল্পের পরিচিতি উপস্থাপনা করেন বাংলাদেশ সাইক্লোন রিমাল ইমারজেন্সী রেসপন্স প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাহবুবুল আলম। 

অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তারা জানান খুলনার পাইকগাছা উপজেলা ও বাগেরহাটের শরণখোলা উপজেলা এলাকায় এই প্রকল্পের আওতায় ২ কেটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬৪০ টাকা বরাদ্ধ রয়েছে। এর মধ্যে শরণখোলায় বরাদ্ধের পরিমান ১ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৩২০ টাকা। তারা আরও জানান এই প্রকল্পের আওতায় উপকারভোগীদের ঘর মেরামত , ল্যাট্রিন তৈরি ও ৫’শ পরিবারকে ৫ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে প্রদান করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar