1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভূমিদস্যুদের হাত থেকে ভূমিহীনদের সম্পত্তি ফেরত ও মিথ্যা মামলা থেকে রেহায় পেতে মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

ভূমিদস্যুদের হাত থেকে ভূমিহীনদের সম্পত্তি ফেরত ও মিথ্যা মামলা থেকে রেহায় পেতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ জন খবরটি পড়েছেন
ভূমিহীনদের মানববন্ধন-ছবি-বিডিটেলিগ্রাফ

নিজস্ব প্রতিনিধি। সৈদালীপুর ভূমিহীনদের ইজারা নেওয়া সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখল করে ভূমিহীনদের বাড়িঘর মসজিদ ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে উচ্ছেদ করায় ও মিথ্যা মামলা থেকে রেহায় পেতে ভূমিদস্যু গুলি গফুরের ছেলে আলমগীর ও ভটুক বাহিনীর বিরুদ্ধে শ্যামনগরে মানববন্ধন করেছে ভূমিহীনরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৮ই সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সৈদালীপুর ৩৮ ঘর ভূমিহীন ও মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা দেন ভূমিহীন মোহাম্মদ আলী হোসেন,কোহিনুর বেগম, আব্দুল হাই, রমেসা বেগম ও মুজিবর রহমান (মসজিদের ইমাম)।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ৩৮ টি পরিবার ২০০৪ সালে ডিসিআর হিসেবে ইজারা নেই এবং সরকারের পক্ষ থেকে দখল বুঝিয়ে দেয়। আমার সেই থেকে শান্তিতে বসবাস করছিলাম, কিন্তু ১৯ সালে আমাদের ভয় দেখিয়ে জোর করে উচ্ছেদ করা হয়। আমরা আবার ও দখল নিয়ে বসবাস শুরু করি। তবে ০৯ই মার্চ ২৩ সালে পুলিশ প্রশাসন দিয়ে আমাদের ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে, মসজিদ, ঘরবাড়ি ভাঙচুর লুটপাট করে গুড়িয়ে দেওয়া হয় এবং রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

তখন আমরা নিরুপায় হয়ে পরিবার নিয়ে রাস্তার ওপর বসবাস শুরু করি। কিন্তু তারা আমাদের নামে মিথ্যা ভাবে ১৪ টি মামলা দেয়। আদালত থেকে ৩ বার আমাদের পক্ষে রায় হলেও আমরা আমাদের জায়গা ফিরে পাচ্ছি না। ভূমিদস্যুরা জোর করে টাকার জোরে দখল করে খাচ্ছে। আমাদের প্রশাসন, ছাত্র ও সকল দলের নেতাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের জায়গা যাতে করে ফিরে পেতে পারি ও মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে সেই ব্যবস্থা করার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar