1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সন্ত্রাসীদের হামলায় নিহত-১; গুরুতর আহত-২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অভয়নগরে সন্ত্রাসীদের হামলায় নিহত-১; গুরুতর আহত-২

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ জন খবরটি পড়েছেন
প্রতিকি ছবি

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগরের মশরহাটী গ্রামের ভৈরব ব্রিজের পাশে বসতবাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় একদল সন্ত্রাসী প্রবেশ করে রাতের আঁধারে ৩জনকে কুপিয়ে ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় বাড়ির লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার বিশ্বাসকে (৪৫) মৃত বলে ঘোষনা করেন।

নিহত মতিয়ার বিশ্বাস মশরহাটি গ্রামের মৃত হাশেম আলী বিশ্বাসের ছেলে। মারাত্মক আহত অবস্থায় অপর দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আহতরা হলেন, একই গ্রামের মৃত মজিদ শেখের ছেলে আবদুল হালিম (৩৪) ও সোহরাব হোসেনের ছেলে মনিরুল ইসলাম লিটন (৩৮)।

এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী মিম খাতুন জানান, হঠাৎ একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্বামীসহ পাশের বাড়ির আবদুল হালিম ও মনিরুল ইসলাম লিটনকে ধরে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে এবং পিটাতে থাকে। আমার স্বামী মতিয়ার প্রাণ বাঁচাতে দৌঁড়ে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এক পর্যায়ে আমার স্বামী নিস্তেজ হয়ে পড়লে মৃত্যু নিশ্চিত জেনে তারা পালিয়ে যায়। তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। অপর দুইজনকে একইভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মতিয়ার বিশ্বাসকে মৃত ঘোষণা করেন ও অপর দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar