1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজারে অবৈধভাবে ভবন নির্মাণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজারে অবৈধভাবে ভবন নির্মাণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ জন খবরটি পড়েছেন

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি। গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের জার্সি খুলে বিএনপি’র তোকমা গায়ে লাগিয়ে স্থানীয় কথিত বিএনপি নামধারী বখাটেদের মোটা অংকের টাকায় ম্যানেজ করে উপজেলা প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাকের ডগায় সরকারি পেরিফেরি ভুক্ত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে কোটি টাকার সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রাতারাতি সাইদুর বস্ত্রালয়ের ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকারি পেরিফেরি ভুক্ত দেড় বিঘা জমি কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে লিজ ছাড়াই অবৈধভাবে প্রভাব খাটিয়ে দখল করে বছরে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত করে আসলেও দেখার কেউ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, উজয়মারি গ্রামের সুরত আলী মোড়লের ছেলে নাজিমগঞ্জ বাজারের সাইদুর বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সাইদুল মোড়ল,সিরাজুল মোড়ল এবং মনিরুল মোড়ল শীতলপুর মৌজার বিআরএস ১ নং খাস খতিয়ানের ৭৭৮ দাগে হাট শ্রেণীর প্রায় দেড় বিঘা জমি দখল করে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে একাধিক দোকান ভবন,গোডাউন, বাসস্থান নির্মাণ করে ব্যবসা করে আসছে। এরমধ্যে ০,১৬ একর জমির উপরে গোডাউনের ছাদ নির্মাণ করতে গেলে স্থানীয় তহশিলদার মোহাম্মদ আলী গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭ টার সময় ঘটনাস্থলে গিয়ে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য নিষেধ করে আসেন।

নিষেধ অমান্য করে পুনরায় কাজ শুরু করলে শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন। উক্ত নির্দেশ উপেক্ষা করে স্থানীয় বিএনপি নামধারী কিছু বখাটেদের মোটা অংকের টাকায় রফাদফা করে গত (রবিবার ১৫ সেপ্টেম্বর) রাতারাতি ভবন নির্মাণের কাজের ছাদ ঢালাই সম্পন্ন করে।

উক্ত ঘটনায় মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর ভূমি অফিসের সহকারি তহশিলদার গাজী মোহাম্মদ আলী বাদী হয়ে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ১৫১ নং স্মারকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমির) মাধ্যমে সাইদুর বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সাইদুল মোড়ল তার ভাই সিরাজুল এবং মনিরুল মোড়লের নামে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানায় সাইদুর বস্ত্রালয়ের আরেক স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মোড়ল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হকের এপিএস মোসায়েত হোসেন খোকন আত্মীয়ের প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের জার্সি পরে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। বিগত সংসদ নির্বাচনে ভোল পাল্টে বিএনএম এর প্রার্থী ১৪দলীয় স্বৈরাচারী হাসিনা জোটের রূপকার খ্যাত সাবেক প্রেসিডেন্ট ও সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এইচ এম এরশাদের সাবেক একান্ত সচিব এইচ এম গোলাম রেজার নোঙ্গর প্রতীক নিয়ে সমন্বয়কের দায়িত্ব পালন করে্ন। গোলাম রেজা হেরে গেলে আবারও ভোলপাল্টে আওয়ামী লীগের তকমা গায়ে লাগিয়ে বসন্তপুর নৌবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আগমন উপলক্ষে গাছে গাছে তার পোস্টার সম্বলিত ছবি ঝুলতে দেখা যায়।

৫ আগস্ট আয়না ঘর খ্যাত স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে রাতারাতি আবারও ভোলপাল্টে নিজের অবৈধ স্থাপনা ও কোটি কোটি টাকা রক্ষা করতে বিএনপির জার্সি গায়ে লাগিয়ে বিএনপির বিভিন্ন সভা সমাবেশে যোগদানে ব্যস্ত সময় পার করে চলছেন। বিষয়টি নিয়ে নাজিমগঞ্জ বাজারসহ উপজেলা জুড়ে রাজনৈতিক মহলে টক অফ দা টাউন এ পরিণত হয়েছে।

এ ব্যাপারে আলোচিত স্বত্বাধিকারী মনিরুল মোড়লের নিকট জানতে চাইলে তিনি অবৈধ সরকারি কার জন্য দখল এবং লিজের কাগজপত্রের কোন সঠিক উত্তর দিতে পারেননি।

বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহশিলদারগাজী মোহাম্মদ আলীর নিকট ঘটনার সত্যতা জানার জন্য গেলে তিনি জানান, আমি একাধিকবার তাকে নিষেধ করলেও তিনি ভূমি অফিসকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কাজ অব্যাহত রাখেন। বিষয়টি আমি এসিল্যান্ড কে জানাই। তিনিও নিজে গিয়ে নিষেধ করার পরও রাতারাতি ছাদ ঢালাই এর কাজ সম্পন্ন করেন। এ কারণে আমি স্যারের নির্দেশে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি ।

এ প্রসঙ্গে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি ) অমিত কুমার বিশ্বাসের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান বিষয়টি জানার পর আমি নিজে তাদেরকে ভবন নির্মাণ কাজ অপসারণের নির্দেশ দেই। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে তারা রাতারাতি ভবন নির্মাণের কাজ সম্পন্ন করে। তিনি জানান, দ্রুত তাদের বিরুদ্ধে মামলা ছাড়াও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar