1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে গরুর ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধু, সেফটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অভয়নগরে গরুর ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধু, সেফটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগর থানা পুলিশ উপজেলার ভাটপাড়া গ্রামের সবিতা রানী বিশ্বাসের (৪৮) মরদেহ মঙ্গলবার সন্ধ্যার পর একটি টয়লেটের সেফটি ট্যাংকির মধ্য থেকে উদ্ধার করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এলাকাবাসীরা জানান, সোমবার সকাল ১০টার পর প্রতিবেশীর বাগানে গরুর ঘাস কাটতে গিয়ে সবিতা রানী নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলাতে পারেনি। মঙ্গলবার সন্ধ্যার পর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে রমজান আলীর বাড়ির টয়লেটের ঢাকনার ওপর বেশি পরিমাণ ইট দিয়ে ঢাকা অবস্তায় দেখতে পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে ইটগুলো সরিয়ে টর্চ লাইটের আলোয় টয়লেটের মধ্যে একটি হাত দেখা যায়। এ খবর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।

নিহতের স্বামী মিলন কুমার দে জানান, সোমবার সকালে গরুর ঘাস কাটতে গিয়ে আমার স্ত্রী নিখোঁজ হন। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমার স্ত্রী নিখোঁজের পর ভাটপাড়া এলাকার আবিদ আলীর ছেলে রমজান আলী ও ইউনুস আলী এবং নিয়ামুল ইসলাম নামের এই তিন ব্যক্তি পলাতক ছিল। আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই।

অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar