1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অবৈধ বিদ্যুৎ সংযোগে নারীর মৃত্যু,বাঁচতে সেপটিক ট্যাংকিতে ফেলে মরদেহ,২ ভাই আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অবৈধ বিদ্যুৎ সংযোগে নারীর মৃত্যু,বাঁচতে সেপটিক ট্যাংকিতে ফেলে মরদেহ,২ ভাই আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগরের ভাটপাড়ায় নিখোঁজের দুইদিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংকি থেকে নারীর লাশ উদ্ধার ঘটনায় দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃতরা হলেন, প্রতিবেশী রমজান শেখ (৪৮) ও ইউসুফ শেখ (৪১)।এরা দুই ভাই।
এছাড়া তদন্ত চালিয়ে ২৪ঘণ্টার মধ্যে মৃত্যুর রহস্যও উদঘাটন করেছে ডিবি পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর সকাল ৯টায় অভয়নগরের ভাটপাড়ার মিলন কুমার দে’র স্ত্রী সবিতা রানী দে (৫০) বাড়ির পাশে গরুর খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির একপর্যায়ে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় পাশের বাড়ির রমজান আলীর ছেলে নিয়ামুলের টয়লেটের সেপটি ট্যাংকির মধ্যে সবিতা রানীর লাশ পাওয়া যায়। বাড়ির মালিক রমজান শেখ ও তার ছেলে পলাতক থাকার ঘটনার সংবাদে জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদের নির্দেশে তদন্তে মাঠে নামে অভয়নগর থানা ও ডিবি পুলিশের টিম।

ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম ফরিদপুর ভাঙার আব্দুল্লাহবাদ এলাকায় ২৫সেপ্টেম্বর ভোররাতে অভিযান চালিয়ে রমজান শেখকে আটক করে। পরে তার তথ্যে অভয়নগর থানা পুলিশ অভয়নগরের ভাটপাড়া গ্রাম থেকে রমজান আলীর ভাই ইউসুফ শেখকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানিয়েছেন, পলাতক নিয়ামুলের মুরগি ফার্মে শিয়ালের হানা থেকে বাঁচার জন্য চারপাশে ইলেক্ট্রিকের গোপন লাইন সংযোগ দেন তারা। আর সবিতা রানী গরুর ঘাস কাটার জন্য ফার্মের পাশে গেলে ইলেক্ট্রিক শকে তিনি মারা যান। এতে ভয় পেয়ে যান আসামীরা। তারা ঘটনার দায় এড়াতে সবিতা রানীর মৃতদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে গোপন করার চেষ্টা করেন। এই ঘটনা সংক্রান্তে সবিতার স্বামী মিলন কুমার দে অভিযোগ করলে থানায় মামলা রুজু হয়। মামলা নং ১৩।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar