1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পিতার বিরুদ্ধে হামলা মামলার অভিযোগ মেয়ের - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

পিতার বিরুদ্ধে হামলা মামলার অভিযোগ মেয়ের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। নিজের জন্মদাতা পিতার বিরুদ্ধে হামলা মামলার অভিযোগ করেন যশোর জেলার কোতায়ালী থানার যশোর আর, এন রোড এর ইসমাইল হোসেনের মেয়ে ইসমিতা জাহান (মনি) (২৪)। রবিবার (২৯শে সেপ্টেম্বর) শ্যামনগর প্রেসক্লাবে এসে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন মনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মনি বলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন খুন্দিপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র আরিফুল ইসলাম এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত ৫ বছর পূর্বে পরিচয় হয়। সেই সুবাদে আরিফুল ইসলামের সাথে আমার ভালবাসার সু-সম্পর্ক গড়ে ওঠে। আমি যশোর সরকারি সিটি কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা দিয়েছি। বর্তমানে আমি প্রাপ্ত বয়ষ্ক এবং পরিপূর্ণ সাবালিকা। আমি আরিফুল ইসলামের সঙ্গে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহন করি। কিন্তু আমার পরিবার আমাদের ভালবাসার সম্পর্ক মেনে না নেওয়ায় এবং আমাকে আরিফুল ইসলামের সাথে যোগাযোগ বিচ্ছেদ করার জন্য মানসিক ভাবে নির্যাতন করে। এক পর্যায়ে আমার বাবা অন্য একটি ছেলের সাথে বিবাহ করার জন্য আমার উপর চাপ সৃষ্টি করে।  তখন আমি আমার বাসা থেকে স্ব-ইচ্ছায় কাহারও প্ররোচনা ব্যতীত বাসা থেকে বেরিয়ে এসে আরিফুল ইসলামের গ্রামের বাড়ীতে আসি । পরে বিজ্ঞ আদালতের আইনজীবির মাধ্যমে ২৪ সালের ২৩শে সেপ্টেম্বর নন জুডিসিয়াল স্ট্যাম্পের উপর লিখিত পড়িত করে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং বর্তমানে আমি স্বামীর বাড়িতে আছি।

এই সংবাদ আমার পিতা জানতে পেরে আমার স্বামীর বাড়িতে ১৫/১৬ জন ব্যক্তিকে নিয়ে আসে। তারপর আমার পিতা বলে যে, তোর দুইটি অপশন হাতে আছে, হয় আমার সাথে যেতে হবে, তা না হলে ত্যাজ্য কন্যা করা হবে। তখন আমি আমার স্বামীর আশ্রয়স্থল বেছে নেওয়ায় আমার বাবা আমার স্বামী তথা স্বামীর আত্মীয় স্বজনকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

উক্ত ঘটনা অতিবাহিত হওয়ার পর আমার স্বামী আরিফুল ইসলামের আত্মীয় স্বজন যশোর জেলার কোতয়ালী থানার নলডাঙ্গা রোডে অবস্থানরত চাচা শ্বশুর মোঃ সাইফুল ইসলাম ও চাচড়া ফাঁড়ি এলাকার ডালমিল পশ্চিম পাড়ায় অবস্থানরত চাচা শ্বশুর মিজানুর রহমান-কে জানমালের ক্ষয়-ক্ষতি করার জন্য লোক মারফত প্রাণ নাশের ভয়-ভীতি হুমকি ধামকি দিচ্ছে। তা ছাড়া আমার স্বামীর আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িত করার জন্য কৌশল অবলম্বন করছে। প্রকৃত পক্ষে আমি স্ব-ইচ্ছায় কালিগঞ্জ থানাধীন খুন্দিপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র আরিফুল ইসলামকে বিবাহ করেছি। এ ব্যাপারে আমার শ্বশুর বাড়ীর লোকজন কোন ভাবেই দায়ী নয়। আমি যাতে স্বামী গৃহে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারি এবং আমার বাবা যাতে শ্বশুর বাড়ীর আত্মীয় স্বজনের নামে মিথ্যা মামলা, হামলা করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar