1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চোরাবারবারী আব্দুল্লাহর বিরুদ্ধে রোহিঙ্গা শিশুকে জিম্মি করার অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

চোরাবারবারী আব্দুল্লাহর বিরুদ্ধে রোহিঙ্গা শিশুকে জিম্মি করার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৫২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সুন্দরবনের ত্রাস সীমান্তের দুর্ধর্ষ চোরাকারবারী আব্দুল্লাহ তরফদারের বিরুদ্ধে রোহিঙ্গা পরিবারের এক শিশুকে আটকে রাখার অভিযোগ উঠেছে। অবৈধ পথে ভারতে পার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কৌশলে ঐ শিশুকে নিয়ে আব্দুল্লাহ আত্মগোপন করেছে বলে অভিযোগ। এঘটনার সাথে আব্দুল্লাহর ভাই আরিফ বিল্লাহ জড়িত থাকা সত্বেও এখন সে পুরো বিষয়টি অস্বীকার করছে। এমতাবস্থায় মাত্র ছয় মাস বয়সী শিশুকে হারিয়ে রোহিঙ্গা পরিবারটি নিদারুন অসহায়ত্বের মধ্যে পড়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আত্মসমর্পণকৃত বনদস্যু আব্দুল্লাহ শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আকবর আলী তরফদারের ছেলে। প্রায় তিন মাস আগে দুই রোহিঙ্গা নারীকে অবৈধভাবে ভারতে পাচারের সময় বিজিবির হাতে আটক হয়ে কারাগারে যায়। পরবর্তীতে ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালানোর পর থেকে সে আত্মগোপনে চলে যায়। জানা যায় ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালানোর পর আব্দুল্লাহ তার চাচা আব্দুল গফ্ফার তরফদারের আশ্রয়ে ছিল। একপর্যায়ে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কক্সবাজারের চকোরিয়া যেয়ে ভারতে পার করে দেয়ার প্রতিশ্রিতি দিয়ে কয়েকজন নারী-পুরুষের সাথে চুক্তিবদ্ধ হয়। 

তথ্যনুসন্ধানে জানা যায় ২৫ সেপ্টেম্বর কৈখালী সীমান্ত দিয়ে তিন নারীকে ভারতে পার করে দিলেও ঝড়ের কারণে নিরাপত্তার কথা বলে তাদের সাথে থাকা ছয় মাসের শিশুকে আব্দুল্লাহ নিজের কাছে রেখে দেন। তবে পূর্বপ্রতিশ্রুতি মেনে পরের দিন কোলের শিশুকে ওপারে অপেক্ষরত মায়ের কাছে না দিয়ে টালবাহানা শুরু করে আব্দুল্লাহ। একপর্যায়ে নিজের ব্যবহৃত মুটোফোন বন্ধ করে দিয়ে ঐ শিশুর পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সে।  স্থানীয় ইউপি সদস্য বুলু জানান বুধবার দুই রোহিঙ্গা পুরুষ তার কাছে এসে আব্দুল্লাহর খোঁজখবর নিতে থাকে। একপর্যায়ে তারা ছয় মাসের শিশুকে আব্দুল্লাহর জিম্মি করার ঘটনা প্রকাশ করে। 

এদিকে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করে জানিয়েছে দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ, তার চাচা আব্দুল গফ্ফার ও ভাই আরিফ বিল্লাহর নেতৃত্বে একটি চক্র অবৈধ পথে রোহিঙ্গা নারী ও শিশুসহ পুরুষদের ভারতে পাচারের কাজ করছে। একাধিকবার আটক হয়ে কারাবরণ করা সত্বেও চক্রটি কোনভাবেই এমন অপকর্ম থেকে পিছু হটছে না। মাথাপিছু ১২/১৪ হাজার টাকার চুক্তিতে তারা রোহিঙ্গাদের ওপারে পার করার কাজ করে থাকে। এমনকি নিজেদের নিযুক্ত দালালদের মাধ্যমে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গা নারীদের তারা ভাগিয়ে সুন্দরবন সংলগ্ন সীমান্ত এলাকায় নিয়ে আসে বলেও বিস্তর অভিযোগ রয়েছে।

এসব বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও আব্দুল্লাহর দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়। তবে আব্দুল্লাহর ভাই নিজের ভাইয়েল অপকর্মের সাথে জড়িত না- বলে দাবি করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar