1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহানবীকে কটূক্তি সাম্প্রদায়িক সংঘাতের উসকানি ছাড়া কিছুই নয় - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

মহানবীকে কটূক্তি সাম্প্রদায়িক সংঘাতের উসকানি ছাড়া কিছুই নয়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি। প্রিয়নবী ছাড়া মানবতার অস্তিত্ব নাই। প্রিয়নবীকে ভালোবাসা মানে সব মানুষকে ভালোবাসা। প্রিয়নবীর বিরুদ্ধে বিদ্বেষ সবার জন্য সর্বনাশ ডেকে আনবে। প্রিয়নবীর বিরুদ্ধে কটূক্তি সাম্প্রদায়িক সংঘাতের উসকানি ছাড়া কিছুই নয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়া ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বক্তারা। এ সময় কটূক্তিকারীদের বিচারের আওতায় না আনলে ভারতের সব পণ্য বয়কটের ঘোষণা দেন তারা।

শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুমা মোংলা পৌর শহরের শাপলা চত্বরে মোংলা উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে একত্রিত হয়ে পৌর বাজার মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কটূক্তির বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের শাপলা চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা আরো বলেন, সত্য ও জ্ঞানের উৎস ও মানবতার মুক্তির দূত প্রিয়নবীর বিরুদ্ধে কটূক্তি সত্য ও মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে ধর্মের নামে সাম্প্রদায়িক সংঘাত তৈরির জঘন্য ষড়যন্ত্র। সব মানুষকে ভালোবাসার উৎস ও সবার কল্যাণের উৎস এবং সব মানুষের অধিকার-নিরাপত্তা-স্বাধীনতার প্রতীক প্রিয়নবীর অবমাননাকারী সকল মানবিক মানুষের শত্রু। আল্লাহ-রাসূলের অবমাননা কোনো মুমিন ও মানবিক মানুষ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এসময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মোংলা উপজেলা শাখার সভাপতি মোংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক বায়তুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইব্রাহীম আমিন, চালনা বন্দর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যাক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন সহ বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসলিমরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar