1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভিন্ন ভিন্ন অভিযোগে পিতা,পুত্র ও জামাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

ভিন্ন ভিন্ন অভিযোগে পিতা,পুত্র ও জামাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২০ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  সাতক্ষীরা’র শ্যামনগরে উপজেলা বাস্তহারালীগের সভাপতি, উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্তো বাস্তবায়ন কমিটির সদস্য পরিচয়ে ভূমিদস্যু, প্রতারক মোঃ মোকছেদ আলী ও তার চাঁদাবাজ পুত্র রহমত আলী জামাতা হত্যা মামলার আসামী ছাবের মিস্ত্রী গং দের বিরুদ্ধে অসহায় নারী-পুরুষদের কাছ থেকে জমি ও ঘর দেওয়ার নাম করে টাকা আদায় পূর্বক আত্মসাৎ করায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় প্রতিষ্ঠার দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (৮ই অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নাগরিক সমাজ ও সচেতন এলাকাবাসী ব্যানারে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন এশিয়ান টিভির সাংবাদিক মেহেদী হাসান মারুফ, ভুক্তভোগী হাবিবুর রহমান, ইয়াছিন আরাফাত, হুমায়ুন কবির, এস কে আলম, ব্যাবসায়ী মমিনুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভূমিদস্যু, উপজেলা কৃষি খাসজমি বন্দ-ব্যবস্থা ও বাস্তবায়ন কমিটি সদস্য, প্রতারণায় মামলায় জেলখাটা আসামি মোকছেদ আলী বিরুদ্ধে অভিযোগ পাহাড় সমান, শ্যামনগর সদরে মুক্তিযুদ্ধা বারেক গাজীর, থানা মসজিদ এর ইমাম মাওলানা জুবায়ের হোসেন, পৌর জামাতের আমির সাচ্চু গাজী, সুজা মাহমুদ গাজী সহ অসংখ্য লোকজনের জায়গা দখল করার অভিযোগ রয়েছে।  তার পরিবারের একাধিক সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি,হত্যা,রাতের আঁধারে অন্যের জমি দখল, খাসজমি দখল করে বিক্রি করা, সরকারি ঘর দেওয়ার নামে প্রতারণা করে লক্ষ লক্ষ  টাকা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।

ভূয়া ভূমিহীন মোকছেদ আলীর ছেলে রহমত আলীর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি তার বিরুদ্ধে শ্যামনগর থানা সহ বিভিন্ন যায়গায় হাফ ডর্জন মামলা, মামলায় সাজা প্রাপ্ত আসামী। মোকছেদ আলীর জামাই সাবের মিস্ত্রি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, দুই টি হত্যা সহ একাধিক মামলার আসামি। তার মেয়ে আসমার বিরুদ্ধে রয়েছে ছেলেদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ তুলে নগদ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। প্রতারনা করে সাধারণ মানুষের যাতে ক্ষতি করতে না পারে সে জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar