1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সিমেন্ট চুরির ভিডিও ধারণের অভিযোগে কলেজ ছাত্রকে মারপিট - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে সিমেন্ট চুরির ভিডিও ধারণের অভিযোগে কলেজ ছাত্রকে মারপিট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২৭ জন খবরটি পড়েছেন
আহত আশিক হোসেন-বিডিটেলিগ্রাফ

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে মেগাপ্রকল্পের সিমেন্ট চুরির ভিডিও ধারণের অভিযোগ তুলে আশিক হোসেন(২০) নামে এক শিক্ষার্থীকে মারপিট করা হয়েছে। অভিযুক্ত আব্দুস সাত্তার ও তার ছেলে মিজানসহ সংঘবদ্ধ চোরচক্রের ১৫/১৬ সদস্য বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ কান্ড ঘটায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আশিক উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের সিদ্দিক গাজীর ছেলে। সে উপজেলার সরকারি মহসীন কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায় সম্প্রতি উপকুল রক্ষা বাঁধ সুরক্ষার জন্য চলমান মেগাপ্রকল্পের একটি প্রজেক্ট থেকে শতাধিক ব্যাগ সিমেন্ট চুরি হয়। ঈগল নামীয় একটি কোম্পানী হরিশখালী এলাকায় প্রায় আড়াই লাখ ব্লক তৈরীর ঐ কাজের দায়িত্বে রয়েছে। আব্দুস সাত্তার উক্ত প্রজেক্টের নৈশপ্রহরী ও মিজান ‘কিউরিংমান’ হিসেবে দায়িত্বরত।

স্থানীয়রা আরও জানায় মঙ্গলবার ও বুধবার আব্দুস সাত্তার ও মিজানসহ কয়েকজন মিলে শতাধিক ব্যাগ সিমন্টে অন্যত্র সরিয়ে ফেলে। এসময় স্থানীয় কিছু তরুন সেসব দৃশ্যের ভিডিও ধারণ করে। একপর্যায়ে সন্ধ্যার পর মটর সাইকেলযোগে আশিক বাড়িতে যাওয়ার পথে অভিযুক্তরা তাকে রাস্তার মধ্যে আটকে বেপরোয়া মারপিট করে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী অভিযোগ করেন ম্যানেজার হাবিবুর রহমান সাত্তার ও তার সহযোগীদের সহায়তায় শত শত ব্যাগ সিমেন্ট বাইরে বিক্রি করছে।  

আশিকের পিতা সিদ্দিক গাজী জানান তার ছেলে কোন ভিডিও ধারণ করেনি। সন্দেহের বশবর্তী হয়ে লাঠিশোটা দিয়ে পিটিয়ে তাকে মারাত্বকভাবে আহত করা হয়েছে।  অভিযুক্তদের প্রধান আব্দুস সাত্তার বলেন কিছু সিমেন্ট নষ্ট হওয়ায় ম্যানেজার সেগুলো পানিতে ফেলে দিতে বলে। বাধ্য হয়ে অব্যবহৃত সিমেন্টগুলো স্থানীয়দের মাঝে বিলি করা হয়।

প্রজেক্ট এক্সিকিটিভের দায়িত্বে থাকার দাবি করে ঈগলের ম্যানেজার হাবিবুর রহমান বলেন কিছু সিমেন্ট নষ্ট হযেছে। তাই সেগুলো ফেলে দিতে বলা হয়। স্থানীয় গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বিষয়টি রাতে জানতে পেরেছেন। সিমেন্ট চুরির ঘটনা ভিডিও ধারণের অপরাধে মারপিটের বিষয়টি মেনে নেয়া হবে না। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar