1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে পিতার ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে পিতার ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে পিতার ওপর অভিমান আত্মহত্যা করেছে মেয়ে। ঘটনাটি ঘটে গত শনিবার রাত আটটার দিকে উপজেলার রমজাননগর শেখ পাড়া গ্রামে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আত্মহত্যাকারীনি হলেন, রমজাননগর গ্রামের মুজিবর গাজী ওরফে বাঘ মুজিবরের মেয়ে আসমা আক্তার (২২)। আসমা সোনামোড় এলাকার আবুজার হোসেনের স্ত্রী। ইয়াছিন আরাফাত নামে তার চার বছরের এক পুত্র সন্তান রয়েছে। 

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায় স্বামীর সাথে মনোমালিন্যের জেরে গত তিন মাস ধরে পিতার বাড়িতে অবস্থান করছিলেন আসমা। শনিবার বিকালে পিতা মুজিবর গাজী বকুনি দিয়ে তাকে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। একপর্যায়ে রাতে পরিবারের সদস্যরা অন্য কক্ষে অবস্থানের সুযোগে আসমা শোবার ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। 

মুজিবর গাজী জানান পারিবারিক কারণে তাকে সামান্য বকাঝকা করেছিলেন। তবে মেয়ের আত্মহত্যার জন্য তার স্বামী আবুজার দায়ী। তালাক দেয়া প্রথম স্ত্রীকে আবারও সংসারে ফিরিয়ে আনার ঘটনায় কষ্ট পেয়ে তার মেয়ে তিন মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছিল। এসব কারণে আসমা মানসিক কষ্টে ভুগছিল বলেও তার দাবি। 

আবুজার হোসেন জানান তার প্রথম স্ত্রীর বিষয়ে আসমা সবকিছু জানতেন। পরবর্তীতে পিতামাতার প্ররোচনায় সে রাগ করে বাবার বাড়িতে চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর আলম জানান স্বামীর প্রতারনার পর পিতার বকুনি পেয়ে অভিমানে আসমা আত্মহত্যা করে। 

শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar