1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে স্মার্ট কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ৫ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে স্মার্ট কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ৫

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের কালিঞ্চিতকে ৮ ও ৯নং ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্ড বিতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা গেছে, একজন প্রবীণ ব্যক্তিকে আগে কার্ড দেওয়া নিয়ে লাইনে দাড়ানো লোকজনের সাথে স্থানীয় মেম্বার আব্দুল হামিদ লাল্টুর কথা কাটাকাটি হয়। লাল্টু আওয়ামী লীগ কর্মী হওয়ায় প্রথমে স্থানীয় বিএনপির কর্মীরা তার সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। পরে সেখানে জামায়াত নেতাকর্মীরা হাজির হয়। জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ সমথির্ত ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও আলী আজগর বুলুর নেতৃত্বে তাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে জামায়াতের ৫ জন কর্মী গুরুতর আহত হন।

আহতদের মধ্যে আব্দুর রহমান (২২), নূর আহাদ (৫০), আব্দুল খালেক (৪৮), আব্দুস সবুর (৩৮) ও মুনসুর আলী গাজী (৫৩) কে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মিলন হোসেন জানান, আহতদের মধ্যে নূর আহাদসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ইউনিয়ন জামায়াতের আমীর গাজী নজরুল ইসলাম বলেন, মেম্বার লাল্টু ও বুলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে ডাবল মার্ডারের মামলাও রয়েছে। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

ইউপি সদস্য আব্দুল হামিদ লালটু বলেন, স্মার্ট কার্ড বিতরণ নিয়ে দুইটি গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হলে আমি বিষয়টি থামিয়ে দেয়ার চেষ্টা করি। এসময় জামায়াত কর্মীরা আমার উপরে হামলা করলে, আমার লোকজন তাদের উপরে হামলা করে।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান জানান, এ ঘটনায় তদন্তের পাশাপাশি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar