অভয়নগর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অহিদুল ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আটককৃত অহিদুলের কাছ থেকে ৫শ’ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে । মঙ্গলবার দুপুরে উপজেলার বুইকারা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। মাদক কারবারি অহিদুল ইসলাম বুইকরা গ্রামের নূর ইসলামের ছেলে।
অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ৫শ’ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি অহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্তন আইনে মামলা দায়ের করা হয়েছে।